ভারতীয় অভিনেতা শহিদ কাপুরের শরীরচর্চা, সহজ ডায়েট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৬, ১৭:২১

ভারতীয় অভিনেতা শহিদ কাপুর। ছবি: এনডিটিভি

ভারতীয় অভিনেতা শহিদ কাপুর। ছবি: এনডিটিভি

  • 0

প্রতিদিনের শরীরচর্চায় ফাংশনাল ট্রেনিং, স্ট্রেংথ ওয়ার্ক ও মোবিলিটি এক্সারসাইজের সমন্বয় থাকে। দিনের শুরুতেই সাধারণত শরীরচর্চ সম্পন্ন করেন শহিদ।

বলিউড জগতে ‘চকোলেট বয়’ হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। মিষ্টি চেহারা, রোমান্টিক অভিনয়ের পাশাপাশি ৪৪ বছর বয়সী এ অভিনেতার মধ্যে এখনও উজ্জ্বল তারুণ্যের ছাপ।

শৈশব থেকেই নৃত্য চর্চা করতেন শহিদ, যা তাকে দিয়েছে নিয়মতান্ত্রিক জীবন যাপনের অভ্যাস।

একইসঙ্গে খাবার গ্রহণের বিষয়েও বেশ সচেতন নিরামিষভোজী এ অভিনেতা।

নিয়ন্ত্রিত শরীরচর্চার রুটিন ও নিরামিষ খাবারকেই নিজ ডায়েটের পুরো কৃতিত্ব দেন শহিদ। শহিদ বলেন,

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শহিদ জানান, কীভাবে সহজ কিন্তু কার্যকর কিছু নীতির মাধ্যমে নিজেকে সুগঠিত রাখেন তিনি।

শরীরচর্চা সম্পর্কে অভিনেতা জানান, ফিটনেসের ক্ষেত্রে বেশি পরিশ্রম করার চেয়ে ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দেন।

প্রতিদিনের শরীরচর্চায় ফাংশনাল ট্রেনিং, স্ট্রেংথ ওয়ার্ক ও মোবিলিটি এক্সারসাইজের সমন্বয় থাকে। দিনের শুরুতেই সাধারণত শরীরচর্চ সম্পন্ন করেন শহিদ।

শহিদের সহজ ডায়েট

শহিদ জানান, ডায়েটের বিষয়ে তিনি মোটেই কড়াকড়ি নন। শাকসবজি, ডাল জাতীয় ঘরোয়া খাবার থাকে প্রতিদিনের খাদ্য তালিকায়। রাত করে খাবার খাওয়ার অভ্যাস নেই তার। পাশাপাশি এড়িয়ে চলেন ভারী ও বাইরের খাবার।

খাবারের খেতে সংযম নীতি মেনে চললেই ডায়েট বেশ সহজ বলে মনে করেন রোমিও খ্যাত এ অভিনেতা।