
মালাইকা আরোরার ফিটনেস কৌশল:
২ মিনিটে ওজন কমবে ৫ কেজি, বয়স কমবে ১০ বছর

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯ ২০২৫, ৬:৫১

মালাইকা প্রায়ই তার ইনস্টাগ্রামে ফিটনেস রুটিনের ঝলক শেয়ার করেন। ছবি: ফ্রি প্রেস জার্নাল
- 0
৭টি কৌশল মাত্র ২ মিনিটে আপনাকে ১০ বছর কম বয়সী এবং ৫ কেজি হালকা অনুভব করাতে পারে বলে দাবি করেছেন এই বলিউড সুন্দরী।
বলিউড তারকা মালাইকা আরোরার বয়স ৫১ বছর। তবে এ বয়সেও তার ফিটনেস সচেতনতা তাক লাগাতে বাধ্য। মালাইকা প্রায়ই তার ইনস্টাগ্রামে ফিটনেস রুটিনের ঝলক শেয়ার করেন।
সম্প্রতি, তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ৭টি সহজ চীনা ব্যায়াম প্রদর্শন করেছেন। যা মাত্র ২ মিনিটে আপনাকে ১০ বছর কম বয়সী এবং ৫ কেজি হালকা অনুভব করাতে পারে বলে দাবি করেছেন এই বলিউড সুন্দরী।
মালাইকা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ৭টি চীনা ব্যায়াম যা আপনার শরীরের জড়তা দূর করে এবং লিম্ফ্যাটিক প্রবাহ বাড়ায়।
মালাইকার ৭টি চীনা ব্যায়াম-
গলার ঘূর্ণন এবং কাঁধ ঢিলে করা অনুশীলন করুন (Neck Rolls & Shoulder Release): এই ব্যায়াম গলা এবং কাঁধের জড়তা দূর করে, ভঙ্গিমা উন্নত করে এবং শিথিলতা বাড়ায়।
মেরুদণ্ডের টুইস্ট বা শরীরকে ডানে–বামে হালকা টুইস্ট করুন (Spinal Twist): ঘূর্ণনমূলক ব্যায়াম যা মেরুদণ্ডের গতিশীলতা বাড়ায় এবং পিঠের টেনশন কমাতে সহায়ক।
বাহু আস্তে ঘোরান, কাঁধ উপরে তুলুন আর ছাড়ুন (Arm Circles & Shoulder Lifts): বুকের অংশের পেশির জড়তা কমায়, রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরের ওপরের অংশের জড়তা দূর করে। বাহুর স্থিতিস্থাপকতা বাড়ায়।
কোমর থেকে শরীর বাঁকান, তারপর পাশে স্ট্রেচ করুন (Side Stretch with Torso Rotation): শরীরের মূল অংশ এবং পাশের অংশ প্রসারিত করে, নমনীয়তা এবং গতিশীলতা বাড়ায়।
নিতম্ব আস্তে আস্তে ঘোরান এবং পেলভিক টিল্ট বা কোমর ভাঁজ করে ওঠানো-নামানো (Hip Rotations & Pelvic Tilt): নিতম্ব এবং পিঠের নিচের অংশের জড়তা দূর করে এবং লিম্ফ্যাটিক নিষ্কাশনকে সহায়তা করে।
পায়ের প্রসারণ এবং কিক (Leg Stretch & Gentle Kicks): পা শক্তিশালী করে, ভারসাম্য উন্নত করে এবং রক্ত প্রবাহ বাড়ায়।
পুরো শরীরকে একসাথে এবং ধারাবাহিকভাবে নড়ানো ও স্ট্রেচ করা ব্যায়াম (Full-Body Flow Movement): ওপরের ব্যায়ামগুলোকে একত্রিত করে পেশির গতিকে মসৃণ করে, যা সামগ্রিক শিথিলতা, শক্তি প্রবাহ বাড়ায়।
এই ব্যায়ামগুলো ঐতিহ্যবাহী চীনা ব্যায়াম পদ্ধতি থেকে অনুপ্রাণিত। এগুলো কিগং, তাই চি এবং অন্যান্য চিকিৎসামূলক চীনা ব্যায়াম থেকে নেওয়া হয়েছে। যা শতাব্দী ধরে শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে। তবে কিছু পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত। যেমন-
- এই অনুশীলনগুলি সাধারণভাবে সুস্থ ব্যক্তির জন্য। কোনো শারীরিক সমস্যা যেমন পিঠ ব্যথা, হাড়ের সমস্যা, ঘাড় ও কোমরের আঘাত থাকলে আগে ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট-এর পরামর্শ নেওয়া জরুরি।
- অনুশীলনের গতি এবং মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে নেওয়া উচিত। হঠাৎ অতিরিক্ত ব্যায়াম বিপজ্জনক হতে পারে।
- আগে ব্যায়ামের অভ্যাসে না থাকালে, প্রথমে হালকা ব্যায়াম দিয়ে শুরু করলে ভালো।
- খাদ্য এবং বিশ্রামও ফিটনেসের গুরুত্বপূর্ণ অংশ। শুধু এই ৭টি মুভমেন্টই যথেষ্ট হবে না, সঙ্গে সুষম খাদ্য ও ভালো ঘুম জরুরি।
মালাইকা তার ফিটনেস যাত্রায় সবসময় সুষম জীবনধারার ওপর গুরুত্ব দিয়েছেন।