ওজন কমাতে কলা নাকি আপেল?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯ ২০২৫, ০:১৯ হালনাগাদ: মার্চ ১১ ২০২৬, ১৬:৩৩

সাজিয়ে রাখা কলা ও আপেল। কোলাজ: এনডিটিভি

সাজিয়ে রাখা কলা ও আপেল। কোলাজ: এনডিটিভি

  • 0

কলা ও আপেল উভয় ফলেই রয়েছে উচ্চমাত্রার ফাইবার। খাবারের এ উপাদান ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

যারা ওজন কমাতে নিয়মিত ডায়েট করছেন, তাদের খাদ্য তালিকায় কলা কিংবা আপেল সাধারণত পাওয়া যায়। দীর্ঘক্ষণ শরীর চর্চার পর শরীর ও মনের সতেজতা ফেরাতে আবার একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণ করতে কলা, আপেল দুটোই উপকারী। তবুও গুণাগুণ ও বৈশিষ্ট্যভেদে রয়েছে কিছু পার্থক্য।

কলা ও আপেলের উপাদান, কাজের ধরন যাচাই করে জেনে নিন ওজন কমাতে কোন ফল বেশি কাজে লাগে।

কলার গুণাগুণ

ফাইবার: এটি ফাইবার সমৃদ্ধ। এতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার, যা শরীরে পুষ্টি জোগায় ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

পটাশিয়াম: কলার সবচেয়ে বেশি সুখ্যাতি এই ফলে থাকা উচ্চমাত্রার পটাশিয়ামের কারণে। কলাতে থাকা পটাশিয়াম শরীরের তরল পদার্থের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে।

সহজলভ্য: কলা বছরের ১২ মাসই পাওয়া যায়। কলার তৈরি স্মুদি, শেক জনপ্রিয় ও বানাতেও সহজ। আবার কলার খোসা ছাড়িয়ে শুধু খেয়ে নেওয়াও মন্দ নয়।

আপেলের গুণাগুণ

অ্যান্টি অক্সিডেন্ট: আপেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে প্রদাহ থেকে বাঁচায়, ত্বক ভালো রাখে এবং স্বাস্থ্যের যত্ন নেয়।

ফাইবারের ‘পাওয়ার হাউজ’: অন্যান্য ফলের তুলনায় আপেলে ফাইবারের উপস্থিতি অনেক বেশি।

পুষ্টিবিদদের ভাষায়, আপেল হল ফাইবারের ‘পাওয়ার হাউজ।’ এ ফলে থাকা ফাইবার খাবার হজম করতে সাহায্য করে।

স্বাস্থ্যকর ব্যকটেরিয়ার বন্ধু: আমাদের অন্ত্রে থাকা কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার অন্যতম খাবার আপেল। আপেলে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের মাইক্রোবায়োমকে স্বাস্থ্যকর রাখে। শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে আপেল।

ওজন নিয়ন্ত্রণে যেটি বেশি কার্যকরী

প্রথমত, কলা এবং আপেল দুটিই ওজন নিয়ন্ত্রণে কাজে লাগে। এই দুই ফলেই রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার।

ফাইবার খাবার হজম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, তবে কলার তুলনায় আপেলে ফাইবার বেশি এবং ক্যালোরি কম। তাই ডায়েট ফুড হিসেবে আপেলের কদর কিছুটা এগিয়ে।

ওটসমিল কিংবা টক দইয়ের সঙ্গে আপেল খেলে ওজন কমাতে ভালো ফল পাবেন। আবার কলার স্মুদি শরীরে দ্রুত শক্তি জোগাতে ও ক্যালোরির জোগান কম দিতে জনপ্রিয়।

কলা বা আপেলের এমন কোনো নাশতা তৈরি করবেন না যেখানে উচ্চ মাত্রার ক্যালরি যোগ হয়।