ক্যানসারে ৪২ শতাংশ মৃত্যু প্রতিরোধযোগ্য: গবেষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ২০:৪৫ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ১১:৫৫

ইয়েমেনের সানায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর তোলা চিত্রে ন্যাশনাল অনকোলজি সেন্টারে শোয়া ক্যানসার আক্রান্ত রোগী। ছবি: রয়টার্স

ইয়েমেনের সানায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর তোলা চিত্রে ন্যাশনাল অনকোলজি সেন্টারে শোয়া ক্যানসার আক্রান্ত রোগী। ছবি: রয়টার্স

  • 0

মেডিক্যাল জার্নাল ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যা ৬১ শতাংশ বাড়তে পারে।

ক্যানসার আক্রান্ত হওয়ার পর যেসব মানুষের মৃত্যু হয়, তাদের প্রতি ১০ জনের মধ্যে চারজনের বেশির প্রাণহানি প্রতিরোধযোগ্য বলে উঠে এসেছে এক গবেষণায়।

মেডিক্যাল জার্নাল ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যা ৬১ শতাংশ বাড়তে পারে।

গবেষণায় দেখা যায়, ২০৫০ সালে ক্যানসারে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ৩০ দশমিক পাঁচ মিলিয়ন তথা তিন কোটি পাঁচ লাখে। এটি ২০২৪ সালে আক্রান্ত ১ কোটি ৯০ লাখের চেয়ে ৬১ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে বিশ্বজুড়ে ক্যানসারে মৃত্যু ৭৫ শতাংশ বেড়ে এক কোটি ৮৬ লাখে দাঁড়াতে পারে।

স্কটল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের খবরে জানানো হয়, গবেষকরা মনে করেন, বিশ্বজুড়ে ৪২ শতাংশ ক্যানসারে মৃত্যু ধূমপান, অস্বাস্থ্যকর খাবার, উচ্চ রক্তচাপ ও বিষের সংস্পর্শে আসার মতো বিষয়ের সঙ্গে যুক্ত। এসব বিষয় নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ক্যানসার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিচেল মিচেল জানান, বিশ্বজুড়ে ক্যানসারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এ প্রবণতার প্রতিফলন দেখা যায় যুক্তরাজ্যে, যেখানে প্রতিদিন প্রায় এক হাজার ১০০ মানুষ এ মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।

তার মতে, ক্যানসার থেকে আরও প্রাণ বাঁচাতে এইচপিভি টিকা ও ধূমপান নিয়ন্ত্রণের মতো প্রতিরোধ ব্যবস্থায় বৃহত্তর আন্তর্জাতিক নজর দরকার।

মিচেল জানান, যুক্তরাজ্যে ক্যানসারে মৃত্যুর শীর্ষ কারণের মধ্যে রয়েছে ধূমপান। এ কারণে তামাক ও ভ্যাপ বিল পাসকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া উচিত।

নতুন গবেষণাটি করেন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি ক্যানসার কোলাবোরেটরসের গবেষকরা।