ঢাকায় এনসিপির ঈদ আনন্দ মিছিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই মিছিল শুরু হয়।জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মিছিলে শিশু, নারীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে এনসিপি। এতে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকায় ঈদ আনন্দ মিছিল।
#tbn24 #news #eid #dgaka #ncp


