হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্ন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১ ২০২৬, ১৩:০৮

হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত সৌদি আরবের একটি বন্দর। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত সৌদি আরবের একটি বন্দর। ছবি: রয়টার্স

  • 0

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। একাধিক ট্যাঙ্কার মালিক ও তেল কোম্পানি সাময়িকভাবে পণ্য পরিবহন স্থগিত করেছে বলে ট্রেডিং সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেহরান প্রণালীতে নৌ চলাচল বন্ধের ঘোষণা দেয়। এর পর বিভিন্ন জাহাজকে হরমুজ অতিক্রম না করার বার্তা দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের একটি নৌ মিশন জানিয়েছে, ইরানের পক্ষ থেকে জাহাজগুলোকে প্রণালী দিয়ে না যেতে সতর্ক করা হয়েছে।

তবে ব্রিটিশ নৌবাহিনী বলেছে, এ ধরনের নির্দেশ আইনগতভাবে বাধ্যতামূলক নয়; জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। চলমান পরিস্থিতিতে তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।