নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬ ২০২৬, ১২:৪৬ হালনাগাদ: মার্চ ১৬ ২০২৬, ২০:২৬

নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাতের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাতের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় কর্মঘণ্টা শেষে বাড়ি ফেরার সময় নাগরিকদের অতিরিক্ত সময় নিয়ে যাতায়াত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কায় সোমবারের আবহাওয়া সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট।

কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, সোমবার বিভিন্ন সময়ে বৃষ্টি হবে। যা প্রবল বাতাসসহ ভারী বর্ষণে রূপ নিতে পারে।

যার ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে। পাশপাশি বৃষ্টির সঙ্গে বজ্রঝড় হতে পারে, যা সিটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করতে পারে।

এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় কর্মঘণ্টা শেষে বাড়ি ফেরার সময় নাগরিকদের অতিরিক্ত সময় নিয়ে যাতায়াত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি ধীরে ধীরে মঙ্গলবার ভোরের দিকে কমে আসবে। তবে ঠান্ডা বাতাসের কারণে মঙ্গলবার সকালে অল্প বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে।

এদিকে প্রবল বাতাসের আশঙ্কায় রোববার বিকেল চারটা থেকে শহরের সাতটি সেতুতে ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সেতুগুলো হলো ব্রঙ্কস হোয়াইটস্টোন ব্রিজ, ক্রস বে ব্রিজ, হেনরি হাডসন ব্রিজ, মেরিন পার্কওয়ে ব্রিজ, রবার্ট এফ কেনেডি ব্রিজ, থ্রগস নেক ব্রিজ ও ভেরাজানো ন্যারোস ব্রিজ।

কর্তৃপক্ষ আরও জানায়, ট্রাক চলাচলে এ নিষেধাজ্ঞা সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

পরে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তি সিদ্ধান্ত জানানো হবে।