অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান মেটা।
এ পদে আবেদন করতে সমন্বয়ভিত্তিক পেশাগত কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ: মেটা
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: ৩ বছর
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে সমন্বয়ভিত্তিক পেশাগত কাজের ন্যুনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজে নির্বাহী কর্মকর্তার সহযোগী হিসেবে দায়িত্ব পালনের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে মাইক্রোসফট অফিস ও গুগল স্যুট সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
বেতন: ঘণ্টায় ৩১ দশমিক ৮৮ ডলার থেকে ৪৭ দশমিক ৫০ ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড