জুবিন গার্গের মৃত্যু: নতুন করে গ্রেপ্তার যে দুজন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ০:২৩

ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। ছবি: এনডিটিভি

ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। ছবি: এনডিটিভি

  • 0

বেদনাদায়কভাবে প্রাণ হারানো জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ জানান, বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা আছে তার। অপরাধে দোষী কে, তা প্রত্যেকেই জানতে চান।

ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা আসাম পুলিশের বিশেষ তদন্ত দল-এসআইটি।

এনডিটিভি বৃহস্পতিবার জানায়, জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে শিল্পীর মৃত্যুর ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো বলে এনডিটিভিকে জানিয়েছে একাধিক সূত্র।

গত ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে ইয়ট পার্টিতে জুবিন গার্গের সঙ্গে ছিলেন গোস্বামী ও মহন্ত। ওই দিন ৫২ বছর বয়সী শিল্পী গোসলে যাওয়ার পর মুখ উপুড় করা অবস্থায় পানিতে ভাসতে দেখা যায় তাকে।

এসআইটির সূত্রগুলো এনডিটিভিকে জানায়, ভিডিওতে গার্গের খুব কাছে সাঁতার কাটতে দেখা যায় গোস্বামীকে। অন্যদিকে পুরো বিষয়টি তার মোবাইল ফোনে রেকর্ড করেন মহন্ত।

গ্রেপ্তার দুজনকেই ছয় দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সূত্রগুলো জানায়, জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ম্যানেজার শ্যামকানু মহন্তকে বুধবার গ্রেপ্তার করা হয়।

পরের দিন বৃহস্পতিবার সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্তের বিরুদ্ধে হত্যা, ফৌজদারি ষড়যন্ত্র ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে আসাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির স্পেশাল ডিরেক্টর জেনারেল মুন্না গুপ্ত বলেন, ‘তদন্ত চলছে এবং এ মুহূর্তে আমি বিস্তারিত জানাতে পারব না, তবে আমরা ভারতীয় নয়া সংহিতার ১০৩ নম্বর ধারা (হত্যা) অনুযায়ী অভিযোগ দায়ের করেছি।’

বেদনাদায়কভাবে প্রাণ হারানো জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ জানান, বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা আছে তার। অপরাধে দোষী কে, তা প্রত্যেকেই জানতে চান।