Skip to main content

ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েল প্ররোচিত নয়: ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০ ২০২৬, ১৭:০৭ হালনাগাদ: এপ্রিল ২০ ২০২৬, ১৭:১১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

  • 0

ট্রাম্প ওই পোস্টে লিখেন, ইসরায়েল কখনও আমাকে যুদ্ধের জন্য প্ররোচিত করেনি।‘ পরে যুদ্ধের কারণ হিসেবে তিনি লিখেন, '৭ অক্টোবরের হামলার ফলাফল, আমাকে প্রতিশ্রুতিবদ্ধ করে যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।'

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সঙ্গে অ্যামেরিকার যুদ্ধ কোনোভাবে ইসরায়েল কর্তৃক প্ররোচিত নয়। সেইসঙ্গে এ যুদ্ধ তার একক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে এসব দাবি করেন তিনি।

ট্রাম্প ওই পোস্টে লেখেন, ইসরায়েল কখনও আমাকে যুদ্ধের জন্য প্ররোচিত করেনি।‘

পরে যুদ্ধের কারণ হিসেবে তিনি লেখেন, ‘৭ অক্টোবরের হামলার ফলাফল, আমাকে প্রতিশ্রুতিবদ্ধ করে যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় হামাসের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও, এখন পর্যন্ত তার কোনো সরকারি প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান অ্যামেরিকার বিপক্ষে শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

তবে অনেক সমালোচক যুক্তি দেখিয়েছেন, ইরান এখন পর্যন্ত অ্যামেরিকার জন্য কোনোভাবে হুমকির কারণ নয়। চলমান যুদ্ধ ইসরায়েলের স্বার্থকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অ্যামেরিকার নিরাপত্তা ও উন্নতি ক্ষতিগ্রস্ত করছে।

ট্রাম্প এমন সময় ইসরায়েলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন, যখন যুদ্ধ ও সংঘাত বেড়ে চলেছে। পাশাপাশি ইসরায়েলের হস্তক্ষেপে সংঘাতে জড়ানোর অভিযোগে বারবার সমালোচোনার শিকার হচ্ছেন ট্রাম্প।