Skip to main content

আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত, অভিযোগ পাকিস্তানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৯ ২০২৫, ২৩:০২

ভারতের ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: এসএসবি ক্র্যাক

ভারতের ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: এসএসবি ক্র্যাক

  • 0

পাকিস্তান আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শনিবার জানান, আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত।

ভারত প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।

দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শনিবার জানান, আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। একই সঙ্গে ভারত হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে।

পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানান আইএসপিআর ডিজি।

তিনি বলেন, ‘নগ্ন আগ্রাসন অব্যাহত রেখে ভারত কিছুক্ষণ আগে তাদের বিমান থেকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে।

‘পাকিস্তান বিমান বাহিনীর নূর খান ঘাঁটি, মুরিদ ঘাঁটি এবং শরকত ঘাটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তি অক্ষত আছে।’