প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার একটি ভিডিও প্রকাশ করে আবারও হামলার হুমকি দিয়েছে ইরান সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বুধবার ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি টেলিভেশন চ্যানেলে ২০২৪ সালে ১৩ জুলাই ট্রাম্পকে হত্যাচেষ্টার একটি ভিডিও প্রকাশ করা হয়।
ওই ভিডিওতে দেখা যায়, পেনসিলভেনিয়া স্টেইটের বাটলার নির্বাচনী প্রচারণা চালানোর সময় বন্দুকধারীর গুলিতে ট্রাম্প গুরুতর আহত হয়েছেন। লক্ষ্যভেদ করে গুলিটি ট্রাম্পের কানের পাশে লেগেছে।
হামলার পর রক্তাক্ত অবস্থায় ট্রাম্প মঞ্চ থেকে নেমে আসেন এবং মুষ্টিবদ্ধ হাত তুলে ধরেন।
ভিডিওটি প্রকাশের সঙ্গে লেখা হয়, ‘এইবার এটি(গুলি) লক্ষ্যভেদ হবে না।’
হামলার হুমকি এমন সময় এসেছে, যখন ইরানে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে ট্রাম্প সামরিক হস্তক্ষেপের কথা জানিয়েছেন।
গত ডিসেম্বরের শেষদিকে শুরু হওয়া চলমান বিক্ষোভটি ১৯৭৯ সালে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় আন্দোলন।
মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এ বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৩হাজার ৪২৮ জন ইরানি জনগণ নিহত হয়েছেন।
সম্প্রতি বারবার ইরানের জনগণদের সমর্থন জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প তার বক্তব্যে জানান, গ্রেপ্তার হওয়া ইরানের জনগণদের মৃত্যদণ্ড দেওয়া হলে দেশটির সরকারের বিরুদ্ধে অ্যামেরিকা সামরিক হস্তক্ষেপ করবে।
ট্রাম্পের ওপর আরও হুমকি
ইরান সরকার কর্তৃক ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির প্রশাসন ২০২১ সালে ট্রাম্পের একটি কোলাজ চিত্র তৈরি করে। যেখানে দেখানো হয়, ট্রাম্প গলফ খেলছেন এবং তার মাথার ওপরে যুদ্ধবিমানের ছায়া।