Skip to main content

বাড়িতে মা-বাবা, ভাই-বোনের ‘গুলিবিদ্ধ’ মরদেহ, অক্ষত ছিল শিশুটি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ২২:৫১

ম্যাডবারির মোহারিমেত ড্রাইভ সংলগ্ন বাড়িতে রাত আটটা ২১ মিনিটে এসে চার মরদেহের সন্ধান পান স্টেইট ট্রুপারররা। ছবি: ডব্লিউএমইউআর

ম্যাডবারির মোহারিমেত ড্রাইভ সংলগ্ন বাড়িতে রাত আটটা ২১ মিনিটে এসে চার মরদেহের সন্ধান পান স্টেইট ট্রুপারররা। ছবি: ডব্লিউএমইউআর

  • 0

কর্মকর্তারা ভুক্তভোগীদের ৪৮ বছর বয়সী রায়ান লং, তার ৩৪ বছর বয়সী স্ত্রী এমিলি লং ও তাদের আট বছরের ছেলে পার্কার ও ছয় বছরের মেয়ে রায়ান হিসেবে শনাক্ত করেন।

নিউ হ্যাম্পশায়ারের ম্যাডবারির একটি বাড়ি থেকে সোমবার রাতে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছেন স্টেইট ট্রুপাররা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এবিসির সঙ্গে যুক্ত স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএমইউআর জানায়, দুই শিশুসহ এক পরিবারের চার সদস্যের পরিচয় প্রকাশ করেছেন তদন্তকারীরা। সমুদ্র তীরবর্তী বাড়িটিতে তাদের মরদেহ পাওয়া যায়।

নিউ হ্যাম্পশায়ার অ্যাটর্নি জেনারেল অফিস জানায়, ম্যাডবারির মোহারিমেত ড্রাইভ সংলগ্ন বাড়িতে রাত আটটা ২১ মিনিটে এসে চার মরদেহের সন্ধান পান স্টেইট ট্রুপারররা।

কর্মকর্তারা ভুক্তভোগীদের ৪৮ বছর বয়সী রায়ান লং, তার ৩৪ বছর বয়সী স্ত্রী এমিলি লং ও তাদের আট বছরের ছেলে পার্কার ও ছয় বছরের মেয়ে রায়ান হিসেবে শনাক্ত করেন।

বাড়িতে তৃতীয় আরেকটি শিশুকে দেখা যায়, যে ছিল জীবিত ও অক্ষত। শিশুটি বর্তমানে স্বজনদের সঙ্গে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, পরিবারটির প্রাণ হারানো চার সদস্যের প্রত্যেকেই বন্দুকের গুলিতে আহত হয়েছেন বলে মনে হয়েছে। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

গোয়েন্দারা ঘটনাটিকে সম্ভাব্য হত্যা ও আত্মহত্যা ধরে নিয়ে তদন্ত চালাচ্ছেন।

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বেন আগাতি বলেন, ‘আমি মনে করি, তদন্তকারীদের কাছে এখনও সম্ভবত উত্তরের চেয়ে প্রশ্ন বেশি আছে।

‘বর্তমানে তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো উদ্দেশ্য। কেন?’

তিনি আরও জানান, বাড়ির ভেতরে ঘটনাগুলোর ক্রম কেমন ছিল, সেটা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ঘটনাস্থল ম্যাডবারির অবস্থান ডারহ্যামে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার থেকে দুই মাইল উত্তরে এবং পোর্টসমাউথ থেকে ১৫ মাইল পশ্চিমে।