ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির সতর্কবার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০ ২০২৬, ১৭:৩৮

ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির সতর্কবার্তা
  • 0

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অ্যামেরিকান নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত উউএস এম্বাসি।

নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার সম্ভাবনার বিষয়ে নিজেদের ভেরিফাইড ওয়েবসাইটে নির্দেশনা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও দ্রুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রূপ নিতে পারে, তাই বড় জনসমাগম এড়িয়ে চলা ও আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে ওই সময় সড়ক পথে চলাচল বিঘ্ন ঘটতে পারে।

নিরাপত্তার জন্য ব্যক্তিগত সচেতনতা বাড়ানো, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ, জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন সচল রাখা এবং বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে চলাচল করার কথাও উল্লেখ করা হয়েছে।