Skip to main content

ইরানের আকাশে ভূপাতিত অ্যামেরিকার যুদ্ধ বিমান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩ ২০২৬, ১৫:৩৬ হালনাগাদ: এপ্রিল ৩ ২০২৬, ২০:২২

ইউএস এফ-১৫ই মডেলের একটি যুদ্ধ বিমান। ছবি: দ্য গার্ডিয়ান

ইউএস এফ-১৫ই মডেলের একটি যুদ্ধ বিমান। ছবি: দ্য গার্ডিয়ান

  • 0

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ছবি শুক্রবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউএস এফ-১৫ই মডেলের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান।

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ছবি শুক্রবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরান প্রথমে একটি অত্যাধুনিক প্রযুক্তির ইউএস এফ-৩৫ বিমান দেশের মধ্যাঞ্চলে ভূপাতিত করার দাবি করেছিল।

পরে বিমান বিশেষজ্ঞরা জানান, ছবি তে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তা অ্যামেরিকান বিমান বাহিনীর ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর্থ স্কোয়াড্রনের একটি এফ-১৫ ই বিমান। তবে বিমানটি কোথায় ভূপাতিত করা হয়েছে তা নিশ্চিত নয়।

ইরান কর্তৃক বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট অ্যামেরিকান কর্মকর্তারা জানান,বিমানটিতে থাকা পাইলট ও ক্রুদের অবস্থা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে অ্যামেরিকা।

এদিকে ইরান রিভুল্যাশনারি গার্ডের সামাজিক মাধ্যমে নিরাপদ ও ফাঁকা স্থানে বিধ্বস্ত বিমানটির ইজেক্টর সিটের অবস্থান সংক্রান্ত ছবি পোস্ট করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ছবিটি সত্যি হলে এটি নিশ্চিত যে বিমানে থাকা দুজন ক্রুদের মধ্যে একজন এ সিটের মাধ্যমে পালাতে সক্ষম হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ক্রুদের সন্ধানে ‘শত্রু পাইলট’ অভিহিত করে খুঁজে পেতে জনগণকে সাহায্য করার আহ্বান জানানো হয়েছে।