ব্রুকলিনের শীপশেড বে-তে অবস্থিতি এনওয়াইসিএইচএ কমপ্লেক্সের পঞ্চম তলার জানালা থেকে ৫ বছর বয়সী একটি শিশু পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।
এবিসি নিউজ জনায়, বুধবার স্থানীয় সময় দুপুরের ঠিক আগে ২৯৮৬ অ্যাভিনিউ ভি-তে শীপসহেড বে হাউসে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শিশুটিকে মাইমোনাইডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, স্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যাওয়ায় শিশুটির অস্ত্রোপচার করা হচ্ছে।
শিশুটি ঐ ভবনে তার মা এবং ১২ ও ১৩ বছর বয়সী দুই ভাইয়ের সাথে থাকতো।
প্রতিবেশীরা জানান, সাম্প্রতিক ঠান্ডা আবহাওয়ার কারণে মা জানালা খোলেন এবং সেখানে থাকা এসি ইউনিট সরান।
হাসপাতালে থেকে শিশুটির মা ফোনে আইউইটনেস নিউজকে জানায়, সবকিছু দ্রুত ঘটে যায় এবং ছেলেটি জানালা দিয়ে ঘাসের মধ্যে পড়ে যায়।
মা জানান, ‘শিশটি তার খেলনা বের করার চেষ্টা করতে করতে জানালা খুলে ফেলে। তার খেলনা জানালা থেকে পড়ে যায়। আমি তাকে শুয়ে থাকতে দেখেছি, সে কোনো সাড়া দিচ্ছিল না। আমি শুধু এটুকুই মনে করতে পারছি।’
ছেলেরা তাদের ঘরে ছিল এবং মা যখন গোসল করতে যাচ্ছিলেন, তখন বড় দুই ছেলে দৌড়ে এসে তাকে ঘটনাটি জানায়।
একজন পরিদর্শক নার্স ভবনে প্রবেশ করলে আহত শিশুটিকে দেখতে পান। নার্সের উদ্ধৃতি দিয়ে ভবনের একজন বাসিন্দা বলেছেন, যখন নার্স তার দিকে তাকালেন, তখন মনে হচ্ছিল শিশুটি কথা বলছিল। মনে হচ্ছিল সে পুরোটা বুঝতে পারছে না, কিন্তু কথা বলছিল— এটি ভালো লক্ষণ।
নার্স বলেন, বাইরে ঘাস ও মাটি ভেজা থাকায় পড়ার সময় আঘাত কিছুটা কম লাগে। একজন বাসিন্দা জানান, ‘শিশুটি ঠিক আছে, শুধু এক হাত ভেঙেছে। এখন সে তার মায়ের সঙ্গে কথা বলছে।
এনওয়াইসিএইচএ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, এনওয়াইসিএইচএ এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত করছে এবং পরিবারের সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করবে।