ভোট চলাকালীন গাদি আইয্যাকটের নেতৃত্বাধীন চারদলীয় ব্লকের আইনপ্রণেতারা এবং আরব দল রাআ’ম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। ফলে বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে বিপক্ষে কোনো ভোট পড়েনি এবং বিলটি প্রথম ধাপ পেরিয়ে যায়।
ইযরায়েলি পার্লামেন্ট কেনেসেটে বিরোধী দলের তীব্র প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্য দিয়ে প্যালেস্টাইনের মুক্তিকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো আইনপ্রণেতাদের সংসদীয় অধিকার ও বেতন স্থগিতের একটি বিল প্রাথমিক পাঠে পাস হয়েছে। লিকুদ পার্টির পক্ষ থেকে উত্থাপিত এই বিলটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
লিকুদ পার্টির আইনপ্রণেতা অফির কাটযের স্পন্সরশিপে উত্থাপিত বিলটি প্রাথমিক পাঠে ৪৮-০ ভোটে পাস হয়েছে। তবে ভোট চলাকালীন গাদি আইয্যাকটের নেতৃত্বাধীন চারদলীয় ব্লকের আইনপ্রণেতারা এবং আরব দল রাআ’ম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। ফলে বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে বিপক্ষে কোনো ভোট পড়েনি এবং বিলটি প্রথম ধাপ পেরিয়ে যায়।
লিকুদের আনা বিতর্কিত বিলটি উত্থাপনের পর বিরোধী ব্লকের সদস্যরা একযোগে ওয়াকআউট করেন
প্রস্তাবিত এই আইনের প্রধান লক্ষ্য হলো আরব-সংখ্যাগরিষ্ঠ দলের আইনপ্রণেতারা, যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন বা এ সংক্রান্ত বিবৃতি দেয়া থেকে বিরত রয়েছেন। এই বিল পাস হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের (এমকে) সমস্ত সংসদীয় সুযোগ-সুবিধা, অধিকার ও মাসিক বেতন কেড়ে নেওয়া হবে। যদিও আরব দলগুলোর কিছু আইনপ্রণেতা ইতিপূর্বে ৭ অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছেন, তবুও তারা সুনির্দিষ্টভাবে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করা থেকে বিরত থেকেছেন।
গাদি আইয্যানকটের নেতৃত্বাধীন ব্লক লিকুদ পার্টির এই উদ্যোগকে সম্পূর্ণ ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, লিকুদ পার্টি নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এবং বিরোধী ব্লকের মধ্যে বিভাজন তৈরি করতে এই উসকানিমূলক কৌশল নিয়েছে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও তার মিত্ররা মূলত বিরোধীদের সাথে আরব দলগুলোর এই নির্ভরতাকে প্রশ্নবিদ্ধ করতেই বিলটি সামনে এনেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে পার্লামেন্টে পাস হলেও এখনই তা আইনে পরণিত হবে না। প্রাথমিক পাঠ সম্পন্ন হওয়ার পর বিলটি এখন কেনেসেটের ‘অ্যারেঞ্জমেন্টস কমিটি’-তে পাঠানো হবে; যা এখন বিরোধী ব্লকের নেতৃত্বে রয়েছে। কমটিতে আরব চারজন আরব সদস্যও রয়েছেন। এই কমিটি এখন নির্ধারণ করবে যে বিলটি পরবর্তী পাঠের জন্য সংসদীয় কোন নির্দিষ্ট কমিটির কাছে পাঠানো হবে।