Skip to main content

এনওয়াইপিডির কর্মকর্তা নিহতের ঘটনায় অভিযুক্তের প্রধান হত্যার দায় খালাস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২ ২০২৬, ১৬:৫৯

এনওয়াইপিডির পোশাক পরিহিত একজন কর্মকর্তা। ফাইল ছবি

এনওয়াইপিডির পোশাক পরিহিত একজন কর্মকর্তা। ফাইল ছবি

  • 0

তবে ইচ্ছাকৃত হত্যা, গুরুতর হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, অস্ত্র বহনসহ চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্তের ৯০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে আদালত।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির কর্মকর্তা জোনাথান ডিলারকে ২০২৪ সালে হত্যার ঘটনায় অভিযুক্ত গাই রিভেরাকে বুধবার প্রধান হত্যার দায় থেকে খালাস দিয়েছে আদালত।

তবে ইচ্ছাকৃত হত্যা, গুরুতর হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, অস্ত্র বহনসহ চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্তের ৯০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে আদালত।

এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত ডিলারের স্বজন ও সহকর্মীরা। তাদের উপস্থিতিতে রায় পাঠ করার সময় আদালতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

রায় চলাকালীন তা নিয়ে আপত্তি তুলেন একজন জুরি সদস্যও। পরে বিচারক জুরি সদস্যদের অভিযোগ পুনর্বিবেচনার জন্য দুই ঘণ্টা সময় দেন ও পুনরায় রায় পাঠ করেন।

তবে বিচারকের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ।

টিশ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘ভীষণ হতাশাজনক..রিভোরাকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়নি।‘