রাশিয়ায় ওঁত পেতে থাকা অজ্ঞাতনামার গুলিতে গুরুতর আহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেয়েভ।
হামলার তথ্য নিশ্চিত করেছে ঘটনাটির তদন্ত কমিটি ও প্রধান কয়েকটি রুশ গণমাধ্যম।
তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা প্রেতেঙ্কা বলেন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে জানান, ৬ ফেব্রুয়ারি মস্কোর ভলোকলামস্কোয়ে হাইওয়ে এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে।
প্রেতেঙ্কা তার পোস্টে বলেন, ‘একজন অজ্ঞাতনামা ব্যক্তি কর্মকর্তার দিকে বেশ কয়েকটি গুলি করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।‘
হামলার পরপর ভুক্তভোগীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করেননি প্রেতেঙ্কা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,’বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে। আমরা জেনারেলের দ্রুত আরোগ্য কামনা করি। ঘটনার তদন্তে বিশেষায়িত দল কাজ করে যাচ্ছে।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের দাবি, হামলার ঘটনায় ঘটনাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির নির্দেশে হয়েছে।
তার ভাষ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চলমান ওয়াশিংটন, মস্কো, কিয়েভের শান্তি আলোচনা অব্যাহত করার চেষ্টায় এ হামলা চালিয়েছে ইউক্রেন।
তবে নিজ দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি লেভরভ।