রিয়াদ থেকে ভিডিও বার্তায় সর্বাত্মক অভিযানের ঘোষণা দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। ছবি: রয়টার্স
0
রিয়াদ থেকে দেয়া এক ভিডিও বার্তায় সার্বভৌমত্ব ফিরিয়ে আনার এই লড়াইয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট রশাদ আল-আলিমি। সন্ত্রাসী মিলিশিয়াদের হাত থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত সশস্ত্র বাহিনীকে পরিকল্পনা অনুযায়ী অনুমোদিত দায়িত্ব পালনের নির্দেশ দেয়ার কথা জানান ইয়েমেনের প্রেসিডেন্ট।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার। রবিবার ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি বলেন, সন্ত্রাসী মিলিশিয়াদের কবল থেকে দেশ মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিন ভোরে সৌদি আরবের সহায়তায় দেশটির রাজধানী সানা ও সাদ্দাসহ হুথিদের একাধিক ঘাঁটিতে বিমান ও স্থল হামলা চালায় ইয়েমেনি ন্যাশনাল ফোর্স।
এদিন রিয়াদ থেকে দেয়া এক ভিডিও বার্তায় সার্বভৌমত্ব ফিরিয়ে আনার এই লড়াইয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট রশাদ আল-আলিমি। সন্ত্রাসী মিলিশিয়াদের হাত থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত সশস্ত্র বাহিনীকে পরিকল্পনা অনুযায়ী অনুমোদিত দায়িত্ব পালনের নির্দেশ দেয়ার কথা জানান ইয়েমেনের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট আলিমি জোর দিয়ে বলেন, এটি সানা বা সাদ্দার সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়; বরং জনগণের অধিকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধারের সংগ্রাম। তিনি বলেন, ‘আমি আবারও পরিষ্কার বলতে চাই, সানা, সাদ্দা বা হুদায়দার জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ নয়। এটি কোনো সম্প্রদায় বা গোত্রের বিরুদ্ধেও নয়। অস্ত্রের মুখে জনগণের রাজনৈতিক ভবিষ্যৎ কেড়ে নেয়া বন্ধ করতেই এই যুদ্ধ।’
রবিবার ভোরে সানায় হুথিদের একটি কারখানায় ইয়েমেন সরকারি বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত করে। ছবি: রয়টার্স
এর আগে শনিবারও তাইয প্রদেশে ব্যাপক হামলা করে ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস। সরকারি বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো তাইয প্রদেশের পাহাড়ি অঞ্চলে হুথি মিলিশিয়াদের অবস্থান, যানবাহন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এছাড়া ওইদিন রাজধানী সানাতেও হামলা চালায় ইয়েমন সমর্থিত সৌদি জোট। সানায় হুথিদের লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় একটি হাসপাতালে ধংসাবশেষ ছিটকে পড়লে ক্ষয়ক্ষতি চোখে পড়ে। এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালায়।
এছাড়া হুথি বাহিনী জানায়, শনিবার থেকে সবশেষ ১২ ঘণ্টায় অন্তত ৫০টি বিমান হামলা চালানো হয়েছে। জবাবে সৌদি আরবের রিয়াদ ও খুরাইসে অরামকোর তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারিয়া।