Skip to main content

আমেরিকার পথে ভেনেজুয়েলার প্রথম এলপিজি রপ্তানিবাহী জাহাজ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২ ২০২৬, ১১:৫৩

ভেনেজুয়েলার সমুদ্রবন্দরে জ্বালানি উপাদান বহনকারী জাহাজ। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার সমুদ্রবন্দরে জ্বালানি উপাদান বহনকারী জাহাজ। ছবি: রয়টার্স

  • 0

ম্যারিন ট্রাফিক ডট কমের তথ্য অনুযায়ী,সিঙ্গাপুরের পতাকাবাহী এলিপিজি বহনকারী জাহাজটি পহেলা ফেব্রুয়ারী উত্তর ভেনেজুয়েলার বন্দর থেকে রওনা দিয়েছে। এটি অ্যামেরিকার রোড আইল্যান্ড স্টেইটের প্রভিডেন্সে পৌঁছানোর কথা।

প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি রপ্তানি করছে দক্ষিণ অ্যামেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলা।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রোববার এক টেলিগ্রাম চ্যানেল পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য।

রদ্রিগেজ জানান, এলপিজি বহনকারী জাহাজটির নাম ‘ক্রাইসোপিজি লেডি।’

তিনি বলেন, ‘এই মুহূর্ত জানাতে পেরে আমি গর্বিত, ক্রাইসোপেজি লেডি জাহাজটি ভেনেজুয়েলা থেকে তরল পেট্রোলিয়াম গ্যাসের চালান নিয়ে যাত্রা শুরু করেছে।

‘আমরা দেশের প্রথম গ্যাস অণু রপ্তানির মাধ্যমে একটি ঐতিহাসিক মাইফলক স্থাপন করতে চলেছি, দেশের মানুষের কল্যাণের স্বার্থে এটি একটি বড় অর্জন।’

ম্যারিন ট্রাফিক ডট কমের তথ্য অনুযায়ী,সিঙ্গাপুরের পতাকাবাহী এলিপিজি বহনকারী জাহাজটি পহেলা ফেব্রুয়ারী উত্তর ভেনেজুয়েলার বন্দর থেকে রওনা দিয়েছে। এটি অ্যামেরিকার রোড আইল্যান্ড স্টেইটের প্রভিডেন্সে পৌঁছানোর কথা।

গত মাসে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে অ্যামেরিকা।

পরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির দায়িত্ব পান রদ্রিগেজ, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনার পর ভেনেজুয়েলা প্রথম এলপিজি রপ্তানি করছে অ্যামেরিকায়।