পঞ্চগড়-১ আসনে কাঙ্ক্ষিত জয় নেই সারজিসের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩ ২০২৬, ০:৩৮

পঞ্চগড়-১ আসনে কাঙ্ক্ষিত জয় নেই সারজিসের
  • 0

দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগণনা শেষে পঞ্চগড়-১ আসনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়েছে।

প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমকে হারিয়ে এগিয়ে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া যায়।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা পর্ব। বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে।