ফ্লোরিডায় আরেকটি অভিবাসী আটক কেন্দ্র চালুর ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ২৩:০৭

সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। ছবি: এবিসি নিউজ

সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। ছবি: এবিসি নিউজ

  • 0

স্টেইটের এভারগ্লেডসে ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামের একটি আটক কেন্দ্র চালুর এক মাস পর ডিপোর্টেশন ডিপো চালু নিয়ে ঘোষণাটি এলো।

ফ্লোরিডায় ‘ডিপোর্টেশন ডিপো’ নামে আরেকটি অভিবাসী আটক কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন গভর্নর রন ডিসান্টিস।

এবিসি নিউজ জানায়, স্টেইটের এভারগ্লেডসে ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামের একটি আটক কেন্দ্র চালুর এক মাস পর ডিপোর্টেশন ডিপো চালু নিয়ে ঘোষণাটি এলো।

এক সংবাদ সম্মেলনে ডিসান্টিস জানান, নর্থ ফ্লোরিডায় অবৈধ অভিবাসীদের আটক, প্রক্রিয়াকরণ ও বিতাড়নের জন্য আটক কেন্দ্রের অনুমোদন দেওয়া হচ্ছে। এটি দ্রুতই চালু করা হবে।

নতুন আটক কেন্দ্রটি ফ্লোরিডার স্যান্ডারসনে বেকার কারেকশনাল ইনস্টিটিউশনে স্থাপন করা হবে।

গভর্নর জানান, লেক সিটি এয়ারপোর্টের কাছে স্থাপনাটিতে লোকজনকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে না।

ডিসান্টিস জানান, বর্তমান প্রশাসন সীমান্ত নিরাপদ করার পাশাপাশি অভিবাসন আইন বাস্তবায়ন করছে। বর্তমানে অ্যামেরিকান সমাজে থাকা অবৈধ বিদেশিদের বিতাড়ন করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড যেকোনো স্টেইটের চেয়ে বেশি করেছে ফ্লোরিডা।

ডিসান্টিস জানান, নতুন স্থাপনাটিতে এক হাজার তিনশর বেশি বন্দিকে রাখা যাবে।

এদিকে এভারগ্লেডসের সংবেদনশীল বাস্তুসংস্থানকে ঠিক রাখতে অ্যালিগেটর আলকাট্রাজে নতুন কোনো নির্মাণ না করতে গত সপ্তাহে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন ফেডারেল এক বিচারক।