ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ অ্যামেরিকান দূতাবাস।
ঢাকার অ্যামেরিকান দূতাবাস শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পোস্টের এক বার্তায় এ বিজয়কে বিএনপির ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেন।
একই সঙ্গে নব নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে অ্যামেরিকা।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’
‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’