নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে দুজন নারীর ওপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন ২৫ বছর বয়সী কার্টিস সিগন্যাল।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার সকালে আর ফিফটি থার্ড স্ট্রিটের আর লাইন ও সানসেট পার্কের ফোর্থ অ্যাভিনিউয়ের মধ্যবর্তী স্টেশনে ঘটনার সূত্রপাত।
প্রথমে ৫১ বছর বয়সী এক নারীকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দেন সন্দেহভাজন।
পরে ৪৩ বছর বয়সী অপর এক নারীর মুখে ঘুষি মেরে পালিয়ে যান।
পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত দুই নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া কার্টিসের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ভুক্তভোগী দুজন নারীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে এনওয়াইপিডি।