খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১ ২০২৬, ১১:৩১ হালনাগাদ: মার্চ ১ ২০২৬, ১৫:৪০

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: রয়টার্স

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: রয়টার্স

  • 0

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে এ ঘটনাকে ‘একটি বড় অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি ৪০ দিনের জাতীয় শোকের পাশাপাশি সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেন।

আ্যমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তার মৃত্যুর পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শনিবারের হামলায় কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন। খামেনির পরিবারের সদস্যদের মধ্যেও হতাহতের খবর পাওয়া গেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নেতৃত্বে এটিকে সবচেয়ে বড় আঘাতগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে এ ঘটনাকে ‘একটি বড় অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি ৪০ দিনের জাতীয় শোকের পাশাপাশি সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেন।
তেহরানে মানুষের ঢল নেমেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বিভিন্ন স্থানে শোকসভা ও সমাবেশের প্রস্তুতি চলছে। মাশহাদের ইমাম রেজার মাজারে সমর্থকদের কান্না ও শোক প্রকাশের দৃশ্য সম্প্রচার করা হয়েছে। শিরাজ, ইয়াসুজ ও লোরেস্তানসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ ও শোকমিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, প্রতিবেশী ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাগদাদের গ্রিন জোন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।