বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ায় এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার কারণেই বেশি বেকায়দায় পড়েন প্রতিষ্ঠানটির পদচ্যুত প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয় । চীনা গুপ্তচর নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের তদন্ত চলার মধ্যেই প্রকাশ্যে আসে নিয়ম বহির্ভূতভাবে নিজ প্রতিষ্ঠানের এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ।
এনভিডিয়ায় কর্মরত ৫ কর্রমকর্তার বরাত দিয়ে বুধবার (১১ নভেম্বর) সংবেদনশীল এ তথ্য প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক পোস্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা ওই নারীর নাম কিম্বারলি পাওয়েল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
২০০৮ সালে এনভিডিয়ার কর্মকর্তা হিসেবে যোগ দেন পাওয়েল। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিষ্ঠানটির উচ্চপদে জায়গা করে নেন ৪৮ বছর বয়সী ওই নারী। বর্তমান পদে উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যবহৃত এনভিডিয়ার চিপ ও মডেলগুলোর তদারকি করেন পাওয়েল।
কর্মকর্তারা আরও জানান, গত মার্চ মাসে এনভিডিয়ার একটি বার্ষিক ডেভেলপার সম্মেলনে হুয়াং ও পাওয়েলের ঘনিষ্ঠতা জোরালোভাবে সহকর্মীদের সামনে আসে। সম্মেলনের পর কর্মকর্তাদের জন্য নির্ধারিত হোটেলে অবস্থান করার সময় পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের ইঙ্গিতপূর্ণ আচরণের একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওটি ধারণ করেছিলেন এনভিডিয়ার একজন কর্মকর্তা।
এদিকে, এনভিডিয়ার নিয়ম অনুযায়ী, কার্যকলাপ বাধাগ্রস্ত করে প্রতিষ্ঠানের ভিতর কর্মকর্তাদের এমন কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়াতে নিষেধাজ্ঞা আছে। এ ধরনের অভিযোগ পেলে কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা আছে।
কর্মকর্তাদের ভাষ্য, পাওয়েল-হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। পদচ্যুতির কারণ হিসেবে সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক গড়ে তোলা অন্যতম কারণ বলে মনে করেন তারা।