প্রকাশিত: ফেব্রুয়ারি ১ ২০২৬, ১১:১০
ছুরিকাঘাতের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন
নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি ফুড কোর্টে বিশৃঙ্খলার জেরে ছুরিকাঘাতে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, কুইন্স বুলেভার্ডের কুইন্স সেন্টার মলে শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই কিশোরের বয়স ১৮ বছর, যার হাত ও চোখের ওপর ছুরিকাঘাত করা হয়।
চিকিৎসাধীন ভুক্তভোগীর অবস্থা এখন আশঙ্কামুক্ত।
এ ঘটনায় জড়িত একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।