শ্রমিকের ওপর সিংহ ছেড়ে দিলেন মালিক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ১২:২১

খামারে কর্মরত এক মিশরীয় শ্রমিকের ওপর সিংহ ছেড়ে দেন মালিক। ছবি: গালফ নিউজ

খামারে কর্মরত এক মিশরীয় শ্রমিকের ওপর সিংহ ছেড়ে দেন মালিক। ছবি: গালফ নিউজ

  • 0

এর আগেও লিবিয়ায় শ্রমিকদের সঙ্গে নৃশংস আচরণের ঘটনা ধরা পড়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, লিবিয়ার এক ব্যক্তি তার খামারে কর্মরত এক মিশরীয় শ্রমিকের ওপর সিংহ ছেড়ে দেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মালিক শ্রমিককে প্রথমে সিংহকে চুমু খেতে বলেন। এরপর সিংহ এগিয়ে আসতেই আতঙ্কে দৌড়ে পালান ওই শ্রমিক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

গালফ নিউজ জানায়, লিবিয়ান কর্তৃপক্ষ এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি বা কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি। তবে ভিডিওটি লিবিয়ায় শ্রমিকদের নিরাপত্তা, প্রাণী পরিচালনা, এবং আইনগত দায়শীলতা নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

তবে মালিকের এমন কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে কিছু স্পষ্ট করে জানা যায়নি।

সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক তদন্ত এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলার দায়ে যারা অপরাধী তাদের কঠোর শাস্তির দাবি জানান।

এর আগেও লিবিয়ায় শ্রমিকদের সঙ্গে নৃশংস আচরণের ঘটনা ধরা পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে, দেশটিতে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

মানবপাচার ও শ্রমিক শোষণের মতো ঘটনা নিয়মিতভাবে প্রতিবেদনে উঠে আসে, যেখানে শ্রমিকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এই পরিবেশে শ্রমিকদের জীবন ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।