ফাঁসির রায় শুনে যা বললেন শেখ হাসিনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৫, ১৩:১৪

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: রয়টার্স

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: রয়টার্স

  • 0

রায়ের পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক, অনির্বাচিত একটি সরকার ও সাজানো একটি ট্রাইব্যুনালের অধীনে আমার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। তারা রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট। আমার বিরুদ্ধে ফাঁসির রায় তাদের পূর্ব পরিকল্পনার ফল।’

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল আদালত।

আদালতের এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন হাসিনা।

রায়ের পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক, অনির্বাচিত একটি সরকার ও সাজানো একটি ট্রাইব্যুনালের অধীনে আমার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। তারা রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট। আমার বিরুদ্ধে ফাঁসির রায় তাদের পূর্ব পরিকল্পনার ফল।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশের সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী ও শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামীলীগকে বিলুপ্ত করার বাসনা পূরণ করতে অন্তর্বর্তী সরকার এ ফাঁসির রায় দিয়েছে।’

সেই সঙ্গে নেদারলেন্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেন তিনি।

শেখ হাসিনার ভাষ্য, বৈধ কোনো ট্রাইব্যুনালের মুখোমুখি হতে আমি ভয় পাই না, যেখানে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ না হয়ে ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করার জন্য আমি বারবার অন্তবর্তী সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছি।’

অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের ফাঁসির ঘোষণাকে ঐতিহাসিক রায় বলে উল্লেখ করেছে অন্তর্বতীকালীন সরকার।