
ইমিগ্রেশন ইন্টারভিউতে বিয়ে সংক্রান্ত কী কী নথি সঙ্গে নেব?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ২১:২৮

অ্যামেরিকার নাগরিকত্বের সাক্ষাৎকার দিতে যাওয়া ব্যক্তির এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক
- 0
‘টেক এজ মাচ ডকুমেন্ট ইউ ক্যান; হোয়াটএভার ইউ ক্যান, জাস্ট টেক ইট।’
ইমিগ্রেশন ইন্টারভিউ বা সাক্ষাৎকারে বিয়ের নথি ছাড়া আর কী কী নথি সঙ্গে নিতে হবে, তা টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে জানতে চেয়েছেন এক দর্শক। বাস্তবতার আলোকে তার এ প্রশ্নের উত্তর দিয়েছেন অ্যাটর্নি ইসরাত সামী।
দর্শক: আসসালামু আলাইকুম। আমি ঝুমা। আমার প্রশ্নটা হচ্ছে আমি ভিজিট ভিসায় গত অক্টোবরে এসেছি এবং এখানে আমি মার্চে বিয়ে করি। বিয়ে করার পর আমার হাজব্যান্ড গত আগস্টে সাবমিট করে। সাবমিট করার মানে গত আগস্টের ১৫ তারিখ, কিন্তু আমার এ মাসে চিঠি আসে যে, নেক্সট মান্থেই আমার ইন্টারভিউ ডেট। এখন আমার প্রশ্নটা হচ্ছে বিয়ের ডকুমেন্ট ব্যতীত বা বিয়ের, ধরেন ম্যারেজ সার্টিফিকেট বা ছবি, এগুলি বিয়ের ডকুমেন্ট ব্যতীত টোটাল আমার নিজের ব্যক্তিগত কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে কি না? হলে আমি কী কী ধরনের ডকুমেন্ট নিয়ে যেতে পারি ইন্টারভিউ ডেটের দিন? এটাই আমার প্রশ্ন ছিল।
টিবিএন: আপনার হাজব্যান্ডের স্ট্যাটাসটা কী? সিটিজেন অর গ্রিন কার্ড?
দর্শক: অ্যামেরিকার সিটিজেন।
ইসরাত সামী: আপু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলেছেন, অক্টোবরে আপনি ভিজিট ভিসায় আসছেন। মার্চে বিয়ে হয়েছে। সো এখন হচ্ছে যে,…আপনার বার্থ সার্টিফিকেট, আপনার দুইজনের জয়েন্ট যে ডকুমেন্টেশনগুলো, সেগুলো নিয়ে যেতে পারেন। যেমন: আপনাদের দুইজনের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা নিয়ে যাবেন। আপনাদের যদি বাসার লিংকস থাকে, যেখানে আপনারা দুইজন একসাথে ছিলেন, সেটা। আপনাদের দুইজনের আইডিতে সেইম অ্যাড্রেস আছে কি না, আপনার পড়াশোনার এটা সার্টিফিকেট থাকলে এগুলোও নিয়ে যেতে পারেন। ইট হেলপস টু।
তারপরে আপনি নিয়ে যেতে পারেন হচ্ছে ভিডিও, আপনার বিয়ের কার্ড, বিয়ের আপনার যে আপনারা কোনো শপিং করেছেন, সেগুলোর রিসিট যদি থাকে, সেগুলো নিয়ে যান।
টেক এজ মাচ ডকুমেন্ট ইউ ক্যান; হোয়াটএভার ইউ ক্যান, জাস্ট টেক ইট। কারণ আগে হয়তো এত বেশি ডকুমেন্টে, মানে ছিল কিন্তু এত বেশি স্ক্রুটিনাইজেশন ছিল কম। এত বেশি ছিল না।
এখন যেমন এটাতে, বিয়েতেও তারা বলতেছে এটা ফ্রডোলেন্ট ম্যারেজ হচ্ছে, এটাতে বিভিন্ন মিস রিপ্রেজেন্টেশন দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লেইম হচ্ছে। সে জন্য তারা এটা বিয়েটা কি রিয়েল বিয়ে কি না, এটা কি বোনাফাইড ম্যারেজ কিনা না, এটা কোন ফ্রডোলেন্ট, জাস্ট টু ইমিগ্রেশন পারপাসে বিয়ে, এই জন্য তারা অনেক বেশি ডকুমেন্টেশন দেখতে চায়।
সো আপনাদের দুইজনের জয়েন্ট ডকুমেন্টগুলো, প্লাস আপনার নিজের যে ডকুমেন্টগুলো, আপনার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আপনার যদি আগে কোনো ম্যারেজ থেকে থাকে, সে ডিভোর্স সার্টিফিকেট অথবা যদি আগে কোনো ম্যারেজ থেকে সেখান থেকে আপনার স্পাউস, আগের স্পাউস, প্রায়োর স্পাউস ডেথ হয়েছে, তাহলে তার ডেথ সার্টিফিকেট। হোয়াটভার ইউ আর সেইং, আপনি যা বলছেন, আপনার অ্যাপ্লিকেশনে সেটাকে সাপোর্ট করার জন্য ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট আপনি মনে করেন, আপনি নিয়ে যান।
আরেকটা জিনিস। ওয়েডিং অনেক সময় দেখা যায় যে, হাজব্যান্ড-ওয়াইফের খালি ছবি নিয়ে যায়। সেটা করবেন না।
আপনার বিয়েতে আপনার আত্মীয়-স্বজন, ফ্যামিলি মেম্বার এবং অন্যান্য যারা আছে, ও রকম সবার ছবি নিয়ে যান। ছবি গুছিয়ে নিয়ে যাওয়া এটা বেটার।
অনেকে ভিডিও নিয়ে যায়। ভিডিওটা আসলে আমি দেখিনি কখনও তারা দেখতে। ছবিগুলো ইউজুয়ালি দেখে। প্রিন্ট ছবিগুলো তারা দেখে থাকে। সাজিয়ে নিয়ে যেতে পারেন, এটা বিয়ের তারিখে।
ওখানে নিচে, ছবির নিচে একটু ডেসক্রিপশন দেওয়া, ছবিতে কে কে আছে, যত সুন্দর করে আপনি সাজিয়ে-গুছিয়ে নিয়ে যাবেন, তত ভালো অর্গেনাইজড ওয়েতে।
তারা দুইজনের মধ্যে চ্যাট হিস্ট্রিটাও দেখতে চায়। ফোনে যে চ্যাট করে ইমেইলের মাধ্যমে যেভাবে আরকি এখন। হোয়াটএভার ইউ হ্যাভ। জাস্ট টেক প্রিন্ট আউট, যেটাতে প্রুভ করবে ইউ গাইজ হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ আপনারা। কারণ তারা তো পেপারওয়ার্ক ছাড়া আপনার সাথে থেকে দেখতে পারে না।