নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা জানান এবং একটি ছবি প্রকাশ করেন।
পোস্টে ড. খলিলুর রহমান লেখেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময়।”
জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর তাদের মধ্যে এই সংক্ষিপ্ত কথোপকথন হয়।
ড. খলিলুর রহমানের পোস্ট অনুযায়ী, ওই সময় ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।