দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নোভাক জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি হয়েছে , যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয়।
নোভাক বলেন, ‘সংকট খুবই গভীর। এই সময়ে বিপুল পরিমাণ তেলের ব্যারেল বাজারে পৌঁছায়নি। পাশাপাশি হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ কারণে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লাগবে।’
‘আমাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে,’ যোগ করেন তিনি।
এদিকে ইরান-অ্যামেরিকার চলমান যুদ্ধকে ঘিরে হরমুজ প্রণালিতে উত্তেজনা এখন চরম পর্যায়ে পোঁছেছে।
ইরান অ্যামেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় না বসায়, হরমুজ ও ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রেখেছে অ্যামেরিকা।
অন্যদিকে, ইরান বন্দরে অবরোধ প্রত্যাহার না করলে ইরান আলোচনায় বসবে কি না- তা এখনও নিশ্চিত নয়।