Skip to main content

মতোবিরোধ থাকলেও ট্রাম্পকে ভালো বন্ধু বলে দাবি নেতানিয়াহুর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩ ২০২৬, ১৭:০০ হালনাগাদ: জুন ১৭ ২০২৬, ৩:১৬

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

  • 0

তিনি বলেন, ‘মাঝে মাঝে আমাদের মধ্যে কিছু কৌশলগত মতবিরোধ হয়, যেমনটা পরিবারে হয়ে থাকে। আমরা ভালো বন্ধুর মতো উপায় খুঁজে বের করে সেগুলো মিটমাট করে ফেলি।‘

লেবাননে ইসরায়েলি হামলার জেরে গত মঙ্গলবার এক ফোনালাপে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ফোনালাপটি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছিল, ওই সময় নেতানিয়াহুকে উন্মাদ আখ্যা দিয়ে বকা দেন তিনি। পরে বুধবার একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প নিজেও ফোনালাপে দেয়া একথা স্বীকার করেন।

ইরান যুদ্ধে সহযোগী দুই নেতার এমন তিক্ত সম্পর্ক যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন ট্রাম্পের সঙ্গে ভালো বন্ধুত্বের দাবি করেছেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ (বুধবার) ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।

তবে ট্রাম্প প্রসঙ্গে নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পরিবার ও বন্ধুর মতো।

তিনি বলেন, ‘মাঝে মাঝে আমাদের মধ্যে কিছু কৌশলগত মতবিরোধ হয়, যেমনটা পরিবারে হয়ে থাকে। আমরা ভালো বন্ধুর মতো উপায় খুঁজে বের করে সেগুলো মিটমাট করে ফেলি।‘

নেতানিয়াহুর আরও বলেন, ‘আমাদের মধ্যে সকালে মতবিরোধ থাকতে পারে কিন্তু বিকেলের মধ্যেই আমরা একমত হয়ে যাই।’

নেতানিয়াহুর ভাষ্য অনু্যায়ী, প্রতি ২ দিনে একদিন তিনি ও ট্রাম্প আলাপ করেন। তাদের উদ্দেশ্য এক ও তারা একই লক্ষ্য অর্জন করতে চান।

সেসময় ইরান প্রসঙ্গেও তার ও ট্রাম্পের ভাবনা এক বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

দেশটিতে সামরিক সংঘাত বাড়বে কি না- এ সিদ্ধান্ত ট্রাম্প ইসরায়েলের ওপর ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।