হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা নাওয়াফ সালামের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২ ২০২৬, ১৫:৪৩

লেবাননের  প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ছবি: রয়টার্স

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ছবি: রয়টার্স

  • 0

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে সোমবার ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।

ইসরায়েলের ওপর হামলা করায় হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে লেবানন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে সোমবার ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।

ওই ঘটনায় এক বিবৃতিতে সংগঠনটির যাবতীয় সামরিক কার্যক্রম অবৈধ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

এদিকে হামলার পরপর লেবাননে হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপনগরসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৩১ জন।

এমন বাস্তবতায় মন্ত্রীপরিষদের এক বৈঠকের পর নাওয়াফ সালাফ বলেন,’হিজবুল্লাহর হামলা লেবাননের জনগণের ইচ্ছার বিরুদ্ধে। লেবানন কোনো আঞ্চলিক সংঘাতে জড়াতে চায় না।’

প্রধানমন্ত্রী আরও বলেন,’ সরকারের সিদ্ধান্ত বহির্ভূত যেকোনো ধরনের সামরিক কার্যক্রম লেবানন সরকার প্রত্যাহার করে এবং যুদ্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত শুধু সরকার নিতে পারে।’

হিজবুল্লাহ লেবাননের একটি রাজনৈতিক দল, যা নিজস্ব সশস্ত্র বাহিনী পরিচালনা করে আসছে।