Skip to main content

সমালোচনার মুখে যিশুর অবয়বে ছবি সরালেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩ ২০২৬, ১৭:২৪ হালনাগাদ: জুন ৪ ২০২৬, ১২:০৯

যিশুর সাজে ট্রাম্পের বিতর্কিত ছবি পোস্ট।

যিশুর সাজে ট্রাম্পের বিতর্কিত ছবি পোস্ট।

  • 0

এআই নির্মিত ওই ছবিতে দেখা যায় যিশুর মতো পোশাক পরে ট্রাম্প হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীর সেবা করছেন। পাশে থাকা চিকিৎসক, সামরিক কর্মকর্তারা মুগ্ধ হয়ে তাকে দেখছেন। আর ছবিটির পেছনে দেখা যায় স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ভাস্কর্য।

সমালোচনার জেরে যিশু খ্রিস্টের আদলে নিজেকে উপস্থাপন করা ছবিটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে যিশুর অবয়বে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প।

এআই নির্মিত ওই ছবিতে দেখা যায় যিশুর মতো পোশাক পরে ট্রাম্প হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীর সেবা করছেন। পাশে থাকা চিকিৎসক, সামরিক কর্মকর্তারা মুগ্ধ হয়ে তাকে দেখছেন। আর ছবিটির পেছনে দেখা যায় স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টির ভাস্কর্য।

ট্রাম্প ছবিটি প্রকাশ করেন ভ্যাটিকান সিটির প্রধান ও প্রথম অ্যামেরিকান পোপ লিও চতুর্দশকে নিয়ে বিদ্রূপাত্মক বার্তা প্রকাশের এক ঘণ্টা পর।

পোপ লিও চতুর্দশ ইরানের বিরুদ্ধে অ্যামেরিকা- ইসরায়েল যুদ্ধের একজন কঠোর সমালোচক।

তাকে বিদ্রূপ করে যিশুর সাজে ছবি প্রকাশের পরপর নেটিজেন ও ক্যাথলিক সমাজের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

রাজনৈতিক মহলে ছবিটির সমালোচনায় যোগ দিয়েছিলেন ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সমর্থকও।