প্রকাশিত: নভেম্বর ২৩ ২০২৬, ১৬:১৭ হালনাগাদ: নভেম্বর ২৩ ২০২৬, ১৬:২৫
আইয্যাক হার্যগ, প্রেসিডেন্ট, ইযরায়েল। ছবি: রয়টার্স-এর ভিডিও থেকে স্ক্রিনশর্ট
0
‘কেবলমাত্র ঐশ্বরিক প্রতিচ্ছবিতে সৃষ্ট মানুষের উপরই নয়, বরং আমাদের নৈতিক আচরণের উপর এবং একটি জাতি হিসেবে আমাদের ইতিহাসের উপর একইসাথে স্বয়ং ঈশ্বরের ওপরও একটি আঘাত।’
ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর ইহুদি চরমপন্থীদের সহিংসতাকে ঘৃণ্য ও জঘন্য বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইযরায়েলের প্রেসিডেন্ট আইয্যাক হার্যগ। সোমবার ইউরোপিয়ান লিডার নেটওয়ার্ক-জেরুযালেম শীর্ষক সম্মেলনে তিনি বলেন, এ ধরনের হামলা মানবতা ও ইযরায়েলি মূল্যবোধের পরিপন্থী। সাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরে— এটি জাতি হিসেবে ইযরায়েলিদের ওপর এবং স্বয়ং ঈশ্বরের ওপর আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘কেবলমাত্র ঐশ্বরিক প্রতিচ্ছবিতে সৃষ্ট মানুষের উপরই নয়, বরং আমাদের নৈতিক আচরণের উপর এবং একটি জাতি হিসেবে আমাদের ইতিহাসের উপর একইসাথে স্বয়ং ঈশ্বরের ওপরও একটি আঘাত।’ ইযরায়েলি প্রেসিডেন্ট বলেন, ‘এটি কোনোভাবেই ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না।’
এসময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেন প্রেসিডেন্ট হার্যগ। একইসাথে ইউরোপে ইহুদিবিদ্বেষ বাড়ার সমালোচনা করে তিনি দাবি করেন, ইরান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে বিশ্বকে রক্ষা করছে ইযরায়েল। এদিকে আর্মি রেডিওর তথ্যানুযায়ী, গত দুই বছরে ওয়েস্ট ব্যাংকে জলপাই সংগ্রহের মৌসুমে প্যালেস্টিনিয়ানদের ওপর ইযরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ৭৪ শতাংশ বেড়েছে। এছাড়া সাম্প্রকি হামলাগুলোতে সহিংসতার তীব্রতা বেড়েছে বলেও জানায় আর্মি রেডিও।