Skip to main content

চলে গেলেন শরিফ ওসমান হাদি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮ ২০২৫, ১৭:৪৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক পেজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক পেজ

  • 0

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তরুণ এ নেতার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

আততায়ীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে বৃহস্পতিবার রাতে প্রাণ হারান চব্বিশের অভ্যুত্থানের সম্মুখ সারির এ নেতা।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তরুণ এ নেতার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বুধবার ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পোস্টে বলা হয়, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

‘রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

পোস্টে আরও বলা হয়, ‘প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।’

হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।