বিভাগের দাবি, ওই ব্যক্তি একটি নাইন মিলিমিটার সেমি-অটোমেটিক অস্ত্র হাতে ইউএস বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের দিকে এগিয়ে আসে। কর্মকর্তারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি সহিংসভাবে প্রতিরোধ করেন।
মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানান, নিহত ব্যক্তি ৩৭ বছর বয়সী একজন স্থানীয় বাসিন্দা। তাকে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে পূর্বে কোনো গুরুতর অপরাধের রেকর্ড ছিল না এবং তিনি বৈধভাবে অস্ত্র বহনের অনুমতি পেয়েছিলেন বলে জানায় পুলিশ।