


প্রকাশিত: নভেম্বর ৩ ২০২৬, ১৩:০০ হালনাগাদ: নভেম্বর ৩ ২০২৬, ১৪:১৯
.jpg&w=3840&q=75)
ওহাইওর একটি ভোটকেন্দ্রে আগাম ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: রয়টার্স
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫ টায় ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর সকাল ৬টার দিকে নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ বিভিন্ন স্টেটে ভোটগ্রহণ শুরু হয়।
কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণেগুরুত্বপূর্ণ এ নির্বাচনে আজ হাউস অবরিপ্রেজেনটিটিভসের ৪৩৫টি আসন এবংসেনেটের৩৫টিআসনেভোটদিবেনভোটাররা। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কাছ থেকে ক্ষমতা সরিয়ে কংগ্রেসে প্রতিনিধিত্ব করার আশা রাখছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি।
তবে শেষ পর্যন্ত কোন দল জয়ী হবে, তা জানা যাবে সব স্টেটের ভোটকেন্দ্রের নির্বাচনী ফলাফল প্রকাশের পর।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বিভিন্ন স্টেটে ভোট শুরু ও শেষ হওয়ার সময় এক নয়। তবে সন্ধ্যা ৬টার পর থেকেই প্রাথমিকভাবে আসতে শুরু করবে কেন্দ্রগুলোর ফলাফল। ফলে প্রথম দিনেই বেশ কয়েকটি আসনে বিজয়ী কে-তা জানা যাবে। আগামীকাল বুধবার বেশিরভাগ আসনের বিজয়ী জানা গেলেও চূড়ান্ত ফলাফল জানতে সময় লাগতে পারে কয়েকদিন।
কোথায় কখন ভোটগ্রহণ শেষ হবে
আজ প্রথম ভোটগ্রহণ শেষ হবে ইন্ডিয়ানা ও কেনটাকির কয়েকটি এলাকায়। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন স্টেটে ভোটকেন্দ্র বন্ধ হবে।
ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭ টায়।
আলাবামা, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসিসিপি, মিসৌরি, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, টেনেসি ও ওয়াশিংটন ডিসিসহ নিউ হ্যাম্পশায়ারের বেশিরভাগ অংশে ভোটগ্রহণ শেষ হবে রাত ৮ টায়।
অ্যারিজোনা, কলোরাডো, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নিউইয়র্ক, উইসকনসিন ও ওয়াইওমিংয়ে, কানসাস, মিশিগান, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও টেক্সাসের বেশিরভাগ অংশে ভোট শেষ হবে রাত ৯টায়।
মন্টানা, নেভাডা, ইউটাহ, আইডাহো ও ওরেগনের কয়েকটি এলাকায় ভোট শেষ হবে রাত ১০ টায়।
ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ আইডাহো ও ওরেগনের বাকি অংশে ভোট শেষ হবে রাত ১১ টায়।
হাওয়াই ও আলাস্কার বেশিরভাগ এলাকায় ভোট চলবে রাত ১২ টা পর্যন্ত। অন্যদিকে সর্বশেষ রাত ১ টায় আলাস্কার বাকি অংশে, যার মধ্যে পশ্চিম আলেউশিয়ান দ্বীপপুঞ্জও রয়েছে ভোটগ্রহণ শেষ হবে।
ভোট গণনা ও ফলাফল প্রকাশে সময় লাগবে যেসব স্টেটে
আলাস্কা: এ স্টেটে র্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতির কারণে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে একাধিক ধাপে গণনা করতে হয়। এ ছাড়া ডাকযোগে আসা ভোটের ফলও কয়েক দিন পর প্রকাশ করা হয়।
ক্যালিফোর্নিয়া: এ স্টেটে মূলত ডাকযোগে ভোট গ্রহণ করা হয়। বিপুলসংখ্যক ব্যালট যাচাই ও গণনা করতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
অ্যারিজোনা: এখানে নির্বাচনের দিন জমা দেওয়া ডাকযোগের ব্যালটে স্বাক্ষর যাচাই করতে হয়। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের ফল প্রকাশে কয়েক দিন দেরি হতে পারে।
নেভাডা: এখানে নির্বাচনের দিন পোস্টমার্ক করা ডাকযোগের ব্যালট পরবর্তী চার দিন পর্যন্ত পৌঁছাতে পারে। স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্যও ভোটাররা ছয় দিন সময় পান। ফলে ফল প্রকাশে পরবর্তী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
মেইন: র্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতির কারণে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে অতিরিক্ত গণনা করতে হয়। এ জন্য ব্যালট স্টেটের রাজধানী অগাস্টায় পাঠানো হয়।
ওয়াশিংটন: এ স্টেটে ডাকযোগে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের দিন পোস্টমার্ক করা ব্যালট পরবর্তী কয়েক দিনেও গণনা করা হয়।
চূড়ান্ত ফলফল জানার সময়
প্রাথমিকভাবে বিভিন্ন আসনে ফলাফল ঘোষণা হলেও তা চূড়ান্ত বিজয় নয়। শেষ পর্যন্ত কংগ্রেসের দুই কক্ষে কোন দল প্রতিনিধিত্ব করছেন তা জানতে কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
বিশেষ করে র্যাঙ্কড চয়েসে নির্বাচন হওয়া স্টেটগুলোতে কোনো পার্থী ৫০ শতাংশ ভোট অর্জন না করলে পরবর্তী দফার ভোট গণনা করা হয়। তাই সর্বশেষ ফলাফল ঘোষণা করতে কত সময় লাগবে তা পুরোপুরি নিশ্চিত নয়।
