ওয়াশিংটন ডিসিতে ‘নিয়মিত সেনা’ নামানোর ইঙ্গিত ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২ ২০২৫, ২৩:২৯ হালনাগাদ: ডিসেম্বর ২০ ২০২৫, ২:২৯

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

প্রেসিডেন্ট শুক্রবার রিপোর্টারদের জানান, প্রশাসনকে এখন পর্যন্ত নিয়মিত সামরিক বাহিনী আনতে হয়নি। দরকার হলে সেটি করতে চায় প্রশাসন।

অপরাধবিরোধী তৎপরতার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, প্রয়োজনে ‘নিয়মিত সেনা’ নামানো হবে রাজধানীতে।

সিবিএস নিউজ শুক্রবার জানায়, সেনা নামানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা হবে অ্যামেরিকার মাটিতে ট্রাম্প কর্তৃক সামরিক বাহিনী ব্যবহারের উল্লেখযোগ্য বৃদ্ধি।

প্রেসিডেন্ট শুক্রবার রিপোর্টারদের জানান, পুলিশের সঙ্গে মিলে ন্যাশনাল গার্ড যে অবিশ্বাস্য কাজ করেছে, তাতে সত্যিকার অর্থে তিনি সম্মানিত।

তিনি জানান, প্রশাসনকে এখন পর্যন্ত নিয়মিত সামরিক বাহিনী আনতে হয়নি। দরকার হলে সেটি করতে চায় প্রশাসন।

শিকাগোতে অপরাধবিরোধী তৎপরতা শুরুর ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘শিকাগো বিশৃঙ্খল।’

অ্যামেরিকার তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহরটির মেয়রের সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন, ব্র্যান্ডন জনসন মারাত্মক অদক্ষ।

তার ভাষ্য, ‘শিকাগোর জনগণ’ ফেডারেল সরকারের উপস্থিতির জন্য আকুতি জানাচ্ছে।

শিকাগোর রিপাবলিকান সমর্থকদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তারা লাল টুপি পড়ছেন...আফ্রিকান অ্যামেরিকান ভদ্রনারী, সুন্দর ভদ্রনারীরা বলছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে শিকাগোতে আসুন।’”

ওয়াশিংটন ডিসির পর শিকাগো ও নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল সরকার অপরাধ দমন তৎপরতা চালাতে চায় বলেও জানান ট্রাম্প।