ইরান কর্তৃক পুনরায় হরমুজ প্রণালি বন্ধের পর শান্তি চুক্তি স্থাপনের জন্য দেশটির উদ্দেশ্যে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম এবিসি নিউজকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তি স্থাপনের বিষয়ে তিনি এখনও আশাবাদী।
এরপর ট্রাম্প বলেন, ‘বিষয়টি ভালো কিছুই হতে যাচ্ছে। ইরান হয়তো এমনটাই করবে অথবা ঝামেলার মুখোমুখি হবে।’
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে শনিবার অ্যামেরিকা ও ইসরায়েলের পাল্টাপাল্টি বক্তব্যের পর এসব কথা বলেন ট্রাম্প।
হরমুজ প্রণালি ও ইরানের বন্দরে জাহাজ প্রবেশে অ্যামেরিকান অবরোধ চলছে। এরমধ্যে শনিবার ইরান জানিয়েছে, দেশটির নৌবাহিনী নৌপথ নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে।
পরে শনিবার জলপথটি বন্ধ করার পর দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরান।
এ ঘটনায় যুদ্ধবিরতির নিয়ম লঙ্ঘন হয়েছে বলে ইরানকে দোষারোপ করেছেন ট্রাম্প।
এদিকে ইরান সরকার জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে অ্যামেরিকার অবরোধ তুলে নেওয়া না হলে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির জন্য দ্বিতীয় বৈঠকে বসবে না তেহরান।
এমন বাস্তবতায় চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকটি শুরুর কথা থাকলেও, এখন অনিশ্চয়তা শুরু হয়েছে।