ম্যানহাটনে আইসের বিরুদ্ধে উত্তাল বিক্ষোভ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৫, ২৩:১০

আইস কর্মকর্তার পোশাকে সংস্থাটির লোগো। ফাইল ছবি

আইস কর্মকর্তার পোশাকে সংস্থাটির লোগো। ফাইল ছবি

  • 0

আইউইটনেস নিউজ জানায়, শনিবার দুপুরে চীনাটাউন এলাকায় টু হানড্রেড অ্যান্ড নাইন্থ স্ট্রীটের সামনে আইস বিরোধী বিক্ষোভ শুরু হয়।

নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস বিরোধী বিক্ষোভ থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডি।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার দুপুরে চীনাটাউন এলাকায় টু হানড্রেড অ্যান্ড নাইন্থ স্ট্রীটের সামনে আইস বিরোধী বিক্ষোভ শুরু হয়।

এনওয়াইপিডি জানায়, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল। সেই সঙ্গে প্রতিবাদের অংশ হিসেবে যত্রতত্র আবর্জনা ফেলতে শুরু করে।

পুলিশ একাধিকবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বললে তারা অস্বীকৃতি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভ স্থল থেকে বেশ কয়েকজন আটক করে এনওয়াইইপিডি।