প্রকাশিত: সেপ্টেম্বর ২৯ ২০২৬, ১৩:৪৩ হালনাগাদ: সেপ্টেম্বর ২৯ ২০২৬, ১৩:৫৬
বর্তমানে প্রাণবন্ত বাংলাদেশ বিশ্বের ২০টি দেশে স্বেচ্ছাসেবক ও সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করে আসছে।
বাংলাদেশের তরুণদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করে যাচ্ছে যুব-নেতৃত্বাধীন বেসরকারি সংগঠন প্রাণবন্ত বাংলাদেশ। সংগঠনটি তরুণদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বর্তমানে প্রাণবন্ত বাংলাদেশ বিশ্বের ২০টি দেশে স্বেচ্ছাসেবক ও সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করে আসছে।
প্রাণবন্ত বাংলাদেশের লক্ষ্য হলো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও শান্তি খাতে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত ও সক্ষম করে তোলা। সংগঠনটির স্বপ্ন এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে মানুষ হবে আরও সুস্থ, তরুণরা হবে দক্ষ ও আত্মবিশ্বাসী, আর পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে গড়ে উঠবে স্থায়ী শান্তি।
সংগঠনটির অন্যতম উদ্যোগ "প্রজেক্ট আরোগ্যপথ"। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়েছে। জরুরি মুহূর্তে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা দিতে পারেন এবং সচেতনতা বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই প্রকল্পটি পরিচালিত হয়েছে।
ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ, জনস্বাস্থ্য উন্নয়ন, এবং দেশের শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে সংযুক্ত করে গবেষণামূলক উদ্যোগ গ্রহণে কাজ করতে চায়। পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশে শান্তি, আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা এবং যুব নেতৃত্ব বিকাশে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করারও পরিকল্পনা রয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বলেন, "আমরা বিশ্বাস করি, তরুণরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। সঠিক শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বের সুযোগ পেলে তারাই একটি সুস্থ, শিক্ষিত ও শান্তিপূর্ণ বাংলাদেশ এবং বিশ্ব গড়ে তুলতে পারে।"