রাষ্ট্রপতির ভাষণে বাধা, বিরোধীদলের ওয়াক আউট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২ ২০২৬, ১১:৫৭

সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সংসদ সদস্যরা। ছবি: সংগৃহীত

সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সংসদ সদস্যরা। ছবি: সংগৃহীত

  • 0

সংসদে আজ(বৃহস্পতিবার) অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ায় ওয়াক আউট করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট।

সংসদে আজ(বৃহস্পতিবার) অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য প্রদান সাংবিধানিক নিয়ম। সে অনুযায়ী বিকেল ৩টায় মো. সাহাবুদ্দিনকে ভাষণ দিতে অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন।

ওই সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদরত সংসদ সদস্যদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান।

এ পরিস্থিতিতে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে স্পিকার হাফিজ উদ্দিন সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।

এদিকে হট্টগোলের ভিতর রাষ্ট্রপতি তার ভাষণ চালিয়ে গেলে বিরোধী দলের সদস্যরা নিজেদের আসন ছেড়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।