ম্যানহাটনে সড়কে ম্যানহোল বিস্ফরণ, দগ্ধ ২ শিশু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ১৬:৪৮

সড়কে ম্যানহোল বিস্ফোরণের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

সড়কে ম্যানহোল বিস্ফোরণের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, দুর্ঘটনার শিকার দুজন শিশুর বয়স যথাক্রমে ২ বছর ও ৪ বছর। অপর একজন ভুক্তভোগী হলেন শিশুদের সঙ্গে থাকা তাদের তত্ত্বাবধায়ক।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একাধিক ম্যানহোলে বিস্ফোরণের ঘটনায় ২ শিশুসহ এক ব্যক্তি দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রাইবেকারে থার্টি ওয়ানথ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, দুর্ঘটনার শিকার দুজন শিশুর বয়স যথাক্রমে ২ বছর ও ৪ বছর। অপর একজন ভুক্তভোগী হলেন শিশুদের সঙ্গে থাকা তাদের তত্ত্বাবধায়ক।

ভুক্তভোগীদের প্রত্যেকের হাত ও কাঁধ বিস্ফোরণে পুড়ে গেছে।

এদের মধ্যে তত্ত্বাবধায়ক আশঙ্কামুক্ত হলেও শিশু দুজনের অবস্থা গুরুতর।

তদন্ত কর্মকর্তারা জানান, বিস্ফোরণের ফলে তিনটি ম্যানহোলের ঢাকনা উড়ে গিয়েছিল, যা এ দুর্ঘটনার কারণ।