সামরিক ভাবে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার বিষয়ে জাতিসংঘকে দেওয়া বাহরাইনের প্রস্তাবনাটিতে হরমুজ প্রণালী হালকা করা হয়েছে।
এবিসি নিউজ জানায়, মূল খসড়ায় দেশগুলিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করার জন্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ।
তবে পরিবর্তিত নতুন খসড়ায় শুধু জাহাজ পারাপারে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার অনুমতি রয়েছে। ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের উল্লেখ মুছে ফেলা হয়েছে।
নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়া, চীন ও ফ্রান্স মূল খসড়ার বিরোধী থাকায় প্রস্তাবে পরিবর্তন এনেছে বাহারাইন।
এর আগে রাশিয়া, চীন ও ফ্রান্স বলপ্রয়োগ অনুমোদনের পরিবর্তে সংলাপ ও সংযমের আহ্বান জানিয়েছিল।
নতুন খসড়ায় বলা হয়েছে, দেশগুলো ‘প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা’ গ্রহণ করতে পারবে, যাতে হরমুজ প্রণালী এবং সংলগ্ন জলপথে জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। তবে পদক্ষেপ নেওয়ার আগে নিরাপত্তা পরিষদকে জানানো বাধ্যতামূলক। এই নিয়ম অন্তত ছয় মাসের জন্য প্রযোজ্য থাকবে।