নভেম্বর মাসে বিদেশে চাকরির বড় সুযোগ, জর্ডান-সিঙ্গাপুর ও সৌদি আরবে নিয়োগ
ছবি : এ আই
- 0

ছবি : এ আই

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২৬, ১৪:০৮ হালনাগাদ: নভেম্বর ৫ ২০২৬, ১৫:২৭

নভেম্বর মাসে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি চাকরিপ্রত্যাশীদের জন্য। সরকারি ব্যবস্থাপনায় জর্ডান ও সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। পাশাপাশি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ উইংয়ে পাঁচটি পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এসব নিয়োগে দক্ষ পুরুষ ও নারী কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ নির্মাণকর্মী এবং প্রশাসনিক জনবলের সুযোগ রয়েছে।
জর্ডানে দক্ষ পুরুষ মেকানিক নিয়োগ
জর্ডানের Jerash Garments & Fashion Mfg. Co. Ltd.-এ দক্ষ পুরুষ মেকানিক নিয়োগ দেবে বোয়েসেল।
নিয়োগকারী প্রতিষ্ঠান: Jerash Garments & Fashion Mfg. Co. Ltd.
পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ৪টি
চাকরির ধরন: পূর্ণকালীন, তিন বছর মেয়াদি চুক্তি।
যোগ্যতা: বয়স ২০ থেকে ৩৫ বছর। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক ৪৯৩.৩৮ ডলার।
সুযোগ-সুবিধা: থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠানের।
কর্মস্থল: জর্ডান।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকার ও ট্রেড টেস্টে অংশ নিতে হবে। স্থান বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর, ঢাকা।
সাক্ষাৎকারের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।
মূল নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফাইল
জর্ডানে দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগ
জর্ডানের গার্মেন্টস খাতে দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। সরকারি ব্যবস্থাপনায় এ নিয়োগে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ: বোয়েসেল।
পদের নাম: দক্ষ নারী গার্মেন্টস কর্মী।
চাকরির ধরন: পূর্ণকালীন।
যোগ্যতা: গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: জর্ডান।
আবেদনের নিয়ম: নির্ধারিত স্থানে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
সাক্ষাৎকারের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬।
জর্ডানে একাধিক গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
জর্ডানের International Elegance Garment Mfg. Co. Ltd.-সহ একাধিক গার্মেন্টস প্রতিষ্ঠানে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Tusker Apparel, Sidney Apparels LLC এবং Prestige Apparel। বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এসব নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিয়োগকারী প্রতিষ্ঠান:
পদের নাম: গার্মেন্টস কর্মী।
চাকরির ধরন: পূর্ণকালীন।
যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
কর্মস্থল: জর্ডান।
আবেদনের নিয়ম: সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ পরীক্ষার মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে। পদসংখ্যা, বেতন, বয়সসীমা ও সাক্ষাৎকারের সময় জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পৃথক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: প্রতিটি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময় অনুযায়ী।
সিঙ্গাপুরে ১০০ নির্মাণকর্মী নিয়োগ
সিঙ্গাপুরের একটি নির্মাণপ্রতিষ্ঠানে ১০০ জন দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ সুযোগ শুধু সিঙ্গাপুরে আগে নির্মাণ খাতে কাজ করেছেন এমন অভিজ্ঞ কর্মীদের জন্য।
নিয়োগকারী কর্তৃপক্ষ: বোয়েসেল।
পদের নাম: কনস্ট্রাকশন ওয়ার্কার।
পদসংখ্যা: ১০০টি।
চাকরির ধরন: পূর্ণকালীন, এক বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তি।
যোগ্যতা: বয়স ২৫ থেকে ৩৯ বছর। সিঙ্গাপুরের নির্মাণ খাতে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ) সনদ থাকতে হবে।
বেতন: ঘণ্টাপ্রতি ২২ সিঙ্গাপুর ডলার।
সুযোগ-সুবিধা: আবাসন ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা থাকবে। চিকিৎসা ও বিমা সুবিধাও দেওয়া হবে।
কর্মস্থল: সিঙ্গাপুর।
আবেদনের নিয়ম: ঢাকার ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনে সরাসরি সাক্ষাৎকার ও পরীক্ষায় অংশ নিতে হবে।
সাক্ষাৎকারের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটের হজ উইংয়ে ৫ পদে নিয়োগ
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হজ উইংয়ে পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামাধারী বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
নিয়োগকারী কর্তৃপক্ষ: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।
পদের নাম: প্রটোকল সহকারী, কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার, কেয়ারটেকার কাম-নাইটগার্ড ও ড্রাইভার।
পদসংখ্যা: ৫টি।
চাকরির ধরন: অস্থায়ী।
যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা, আরবি ভাষায় দক্ষতা, কম্পিউটার পরিচালনা, টাইপিং ও কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সৌদি আরবে বৈধ ইকামা থাকতে হবে।
বেতন: পদভেদে নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী।
কর্মস্থল: জেদ্দা, সৌদি আরব।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ [email protected] ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিদেশে চাকরিপ্রত্যাশীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত, বেতন ও সুযোগ-সুবিধা জানতে সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। বোয়েসেলের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্টকে অর্থ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
