Skip to main content

৯০ সেকেন্ডে ২০ লাখ ডলারের অলংকার চুরি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৫, ২২:৩০

সিয়াটলের একটি অলংকারের দোকানে বৃহস্পতিবার চুরির ওই ঘটনা ঘটে। ছবি: কেএনডিইউ

সিয়াটলের একটি অলংকারের দোকানে বৃহস্পতিবার চুরির ওই ঘটনা ঘটে। ছবি: কেএনডিইউ

  • 0

এবিসি নিউজ শনিবার এক প্রতিবেদনে ওয়েস্ট সিয়াটলের দোকানটির নজরদারি ক্যামেরায় পাওয়া দৃশ্য তুলে ধরে।

অলংকারের মূল্য আনুমানিক ২০ লাখ ডলার। এগুলোর মধ্যে রয়েছে হীরা, বিলাসবহুল ঘড়ি ও সোনা। এসব সামগ্রী চুরি করতে লেগেছে প্রায় ৯০ সেকেন্ড।

সিয়াটলের একটি অলংকারের দোকানে বৃহস্পতিবার চুরির এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানায় পুলিশ।

এবিসি নিউজ শনিবার এক প্রতিবেদনে ওয়েস্ট সিয়াটলের দোকানটির নজরদারি ক্যামেরায় পাওয়া দৃশ্য তুলে ধরে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চার মুখোশধারী হাতুড়ি দিয়ে সামনের কাচের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়েন। এরপর তারা ডিসপ্লেতে থাকা ছয়টি বাক্সে লুটপাট চালান।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ডিসপ্লে বাক্সের একটিতে ছিল প্রায় সাত লাখ ৫০ হাজার ডলারের একাধিক রোলেক্স ঘড়ি। অন্য একটিতে ছিল এক লাখ ২৫ হাজার ডলার মূ্ল্যের পান্নার একটি নেকলেস।

বাহিনীটি আরও জানায়, মুখোশধারী একজন দোকানের কর্মীদের বেয়ার স্প্রে ও টেজারের ভয় দেখান, তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পারিবারিক মালিকানাধীন দোকানটির ভাইস প্রেসিডেন্ট জোশ মেনাশ শুক্রবার ফোনে জানান, কর্মীরা ভাঙা গ্লাস অপসারণ করেছেন। তারা ক্ষয়ক্ষতির পূর্ণ তালিকা করা নিয়ে কাজ করছেন।

পুলিশ জানায়, তারা ডাকাতির ঘটনায় সাড়া দিলেও অভিযুক্তরা বাইরে থাকা গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।