ইরানের বিরুদ্ধে এখন থেকে স্বতন্ত্র ও ভিন্নপন্থায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও।
দেশটির বিরুদ্ধে গতকালের একটি হামলার কথা উল্লেখ করে রুবিও বলেন, “এটি ছিল পূর্বের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ থেকে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র।“
তিনি আরও বলেন, ‘অ্যামেরিকা ভবিষ্যতেও প্রয়োজনে প্রতিরক্ষামূলকভাবে ইরানকে প্রতিক্রিয়া জানাবে।’
রুবিও আরও জানান, তিনি সম্প্রতি ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ হয়েছে বলে উল্লেখ করেছিলেন। ওই অভিযানটি ছিল একটি আক্রমণাত্মক সামরিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, নৌবাহিনী এবং বিমান বাহিনী ধ্বংস করা।
এরপর তিনি বলেন, ‘গতকাল যা ঘটেছে, তা হলো অ্যামেরিকার যুদ্ধজাহাজগুলো আন্তর্জাতিক জলসীমার মধ্যে চলাচল করছিল, তখন ইরানের পক্ষ থেকে তাদের ওপর গুলি চালানো হয়। অ্যামেরিকা তখন নিজেদের সুরক্ষার জন্য প্রতিরক্ষামূলকভাবে জবাব দেয়।’
ইরানকে কোনো ‘রেড লাইন’ জানানো হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে রুবিও কঠোর ভাষায় বলেন, “রেড লাইন পরিষ্কার।
‘তারা যদি অ্যামেরিকানদের হুমকি দেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে।”